তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর নেই

Breaking News জাতীয় জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com: তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক এজিএম বাছিতুল হাবিব প্রিন্স আর নেই। গতকাল ১৬ জুলাই বুধবার সকাল সোয়া ৯টায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মরহুমের ছোট ভাই পারভেজ জানান, বুধবার ভোর ৬টার দিকে খুলনায় নিজ বাসায় স্ট্রোক করেন। তাৎক্ষনিকভাবে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সকাল সোয়া ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার আসরবাদ মরহুমের গ্রামের বাড়ি কাটেংগা গ্রামে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অগণিত ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ অংশ নেন। এসময় আগত মুসল্লীদের উদ্দেশ্যে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই মোঃ পারভেজ, চাচাতো ভাই মোঃ সাবু মোল্যা, তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুর মোহাম্মদ সিফাত, মাওলানা আব্বাস আলী, মুফতি ফয়জুল্লাহ, কাটেংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম প্রমুখ। জানাযার নামাযে ইমামতি করেন মাওলানা উবায়দুর রহমান বাবু।

এজিএম বাসিতুল হাবিব প্রিন্স দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকার ‘ভোরের কাগজ’, ‘দ্য অবজারভার’ এবং খুলনার স্থানীয় দৈনিক ‘প্রবাহ’ পত্রিকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে তেরখাদা ও খুলনার সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর পেশাগত সততা, নিষ্ঠা ও মানবিক আচরণকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।  ব্যক্তিগত জীবনে তিনি এক স্ত্রী ও এক কন্যাসন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তেরখাদা উপজেলা প্রেসক্লাব পরিবারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সামাজিক সংগঠনগুলো তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 

 

নুর মোহাম্মদ সিফাতঃ

mbtv24.com

তারিখঃ ১৬/০৭/২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *