এই পোস্টে আমি লিখবো কিভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন ? কিভাবে কোন কোন প্রতিষ্ঠানে শূণ্য পদ রয়েছে সেটি দেখবেন এবং আপনার পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন ? কিভাবে পেমেন্ট করবেন। সব কিছু জানতে পারবেন। কাজটি পিসি বা মোবাইল যে কোনো জায়গায় করতে পারবেন। মোবাইল থেকে করলে ক্রোম ব্রাউজার ব্যবহার করুন। এবং ডাউনে থ্রি ডটে ক্লিক করে ডেক্সটপ সাইটে টিকমার্ক দিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে এখানে ক্লিক করুন।
১. আবেদন ফরম বাটনে ক্লিক করুন।
২. তাহলে আপনার সামনে Applicant Verification পেজ আসবে। এখানে ব্যাচ এর ঘরে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ব্যাচ নির্বাচন করুন।
৩. এখন আমাদের সামনে Personal Information নামে একটা পেজ আসবে। এখানে কিছু তথ্য দেখতে পাবেন। আর যেগুলো নেই সেগুলো লিখে নিচ থেকে NEXT বাটনে ক্লিক করুন।
৪. এখন আমাদের সামনে Contact Details পেজ আসবে। এখানে সকল তথ্য দিয়ে পূরণ করুন। Present Address ও Permanent Address এর আপনার ঠিকানা লিখুন শুধু মাত্র গ্রাম ও ডাকঘর। থানা/উপজেলা এবং জেলার নাম এখানে লেখার দরকার নাই। এর নিচে ড্রপডাউন অপসন থেকে জেলা ও উপজেলা সিলেক্ট করুন এবং পরের ঘরে আপনার পোস্ট অফিসের কোডটা লিখুন। সব শেষে NEXT বাটনে ক্লিক করুন।
৫. এখন আপনার সামনে Police Verification Area পেজ আসবে। এখানে ড্রপডাউন মেনু থেকে প্রথমে আপনার বিভাগ, তারপর জেলা এবং উপজেলা বা থানা সিলেক্ট করে NEXT বাটনে ক্লিক করুন।
৬. পরের পেজে আপনার সাবজেক্টের নামটা দেখতে পাবেন। এখান থেকে আপনাকে মূল কাজটা করতে হবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান চয়েজ দিতে হবে। তবে এখানে আপনাকে সিরিয়াল অর্থাৎ পছন্দের তালিকায় কোনটা আগে কোনটা পরে সেটা সিলেক্ট করতে হবেনা। এটা পরের ধাপে করতে হবে। সহজে প্রতিষ্ঠান খুঁজে পেতে ফিল্টার অপসন ব্যবহার করতে পারেন। যেমন-
- All Authorities এর ড্রপডাউনে ক্লিক করে স্কুল খুঁজতে DSHE, মাদ্রাসা খুঁজতে DME সিলেক্ট করুন।
- All Available Levels আপনার কাঙ্খিত প্রতিষ্ঠানে ধরণ অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা নিম্ম মাধ্যমিক সিলেক্ট করতে পারেন। আর যদি All Available Levels এটাই সিলেক্ট করা থাকে তাহলে সব গুলোই আসবে।
- All Available Post এখান থেকে যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদটি সিলেক্ট করুন।
- All Post Categories থেকে জেনারেল, টেকনিক্যাল বা কারিগরি যে প্রতিষ্ঠান চাচ্ছেন সেটা সিলেক্ট করুন।
- পরের ধাপে জেলা ও উপজেলা সিলেক্ট করে নিচে Search বাটনে ক্লিক করুন।
- তাহলে আপনার সার্চকৃত ঐ উপজেলাতে কোন কোন প্রতিষ্ঠানে শূণ্য পদ রয়েছে সেটা দেখতে পাবেন।
- এখান থেকে আপনার পছন্দের প্রতিষ্ঠান সিলেক্ট করতে পতিষ্ঠানের নামের পাশে ক্লিক করুন। সবুজ রংয়ের টিক মার্ক হয়ে গেলে বুঝবেন যে সিলেক্ট হয়েছে। বাতিল করতে চাইলে আবারো ক্লিক করে টিক মার্ক তুলে দিলে বাতিল হয়ে যাবে।
- একই ভাবে অন্য উপজেলা বা জেলার প্রতিষ্ঠান, বা অন্য ক্যাটাগরীর প্রতিষ্ঠান খুজে বের করে সেগুলোতে টিক মার্ক টিক। এভাবে আপনি সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠান চয়েজ দিতে পারবেন। এরপর নিচ থেকে NEXT বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরের পাতায় নিয়ে যাবে।
- এখন আপনার সামনে আসবে সব থেকে গুরুত্বপূর্ণ পেজটি। কারণ এই পেজটিতেই আপনাকে প্রতিষ্ঠান গুলোকে সাজাতে হবে। কোনটা আগে, কোনটা পরে দিবেন সেটা এখান থেকে সাজাতে হবে। এখানে আপনার চয়েজকৃত সকল প্রতিষ্ঠানের নাম দেখতে পাবেন। এর মধ্যে থেকে যেটাকে সবার আগে দিবেন সেই প্রতিষ্ঠানের উপর মাউস নিয়ে ড্রাগ করে যেটা ১নাম্বারে রয়েছে সেটার উপরে ছেড়ে দিন। তারপর যেটা ২ নাম্বারে দিতে চান সেটা খুঁজে বের করে ২নং নিয়ে আসুন। এভাবে আপনার পছন্দের তালিকাটি সঠিকভাবে সম্পূর্ণ করুন। তারপর NEXT বাটনে ক্লিক করুন।
- এবার আপনার সামনে আসবে Joining Preference পেজ। এখানে আপনাকে বলা হচ্ছে যে, ধরুন আপনার চয়েজকৃত প্রতিষ্ঠানের কোনোটাতেই আপনার চাকরি হলোনা, তখন কি আপনি এই তালিকার বাইরে যে কোনো প্রতিষ্ঠানে চাকুরি করতে ইচ্ছুক ? আপনি যদি এই শর্তে রাজি হয়ে থাকেন তাহলে YES I Agree বাটনে ক্লিক করুন। আর না হলে No, I Don’t Agree বাটনে ক্লিক করুন।
- যদি শর্তে রাজি হয়ে YES I Agree বাটনে ক্লিক করেন, তাহলে 1st Preference এর ডানে ড্রপডাউন বাটনে ক্লিক করে জেনারেল, টেকনিক্যাল, নাকি মাদ্রাসা যেটাতে চাকরি পেতে চান সেটা সিলেক্ট করুন।
- একইভাবে 2nd Preference ও 3rd Preference ও সিলেক্ট করুন। তারপর NEXT বাটনে ক্লিক করুন।
- এখানে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আর এই স্বাক্ষর এবং ছবি NTRCA এর আবেদন করার সময় যেটা দিয়েছিলেন ঠিক সেটাই দিবেন। কোনোভাবেই আলাদা ছবি বা স্বাক্ষর দেয়া যাবেনা।
- নিচের দিকে Deceleration লেখার উপরে ক্লিক করে টিকমার্ক দিন। এবার NEXT বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার এ যাবৎ এন্ট্রিকৃত সকল তথ্যাদি দেখতে পাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে ব্যাকে গিয়ে সেটা ঠিক করে আবার এখানে আসুন।
- এবার সর্বশেষ ধাপে সাবমিট বাটনে ক্লিক করুন।
- ব্যাস প্রাথমিক ধাপ শেষ হয়ে গেলো। এখন ডাউনলোড এ্যাপ্লিকেন্ট কপি বাটনে ক্লিক করে এ্যাপ্লিকেন্ট কপি ও ডাউনলোড পুলিশ ভেরিফিকেসন ফরম বাটনে ক্লিক পুলিশ ভেরিফিকেসন ফরম ডাউনলোড করুন।
- এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনার টেলিটক সিমের দরকার হবে। এবং ব্যালেন্সে ১০০০/- টাকার বেশি রাখবেন। ১ হাজার ১০ টাকা রাখবেন ব্যালেন্সে। এরপর-
ফিস পরিশোধের উপায়ঃ
টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখুন: NGI <স্পেস> UserID এবং পাঠান 16222 নম্বরে। ফিরতি মেসেজে একটি ৮ সংখ্যার PIN পাবেন। এরপর দ্বিতীয় মেসেজে লিখুন: NGI <স্পেস> YES <স্পেস> PIN নাম্বার এবং আবার 16222 নম্বরে পাঠান। ফিরতি মেসেজে User ID ও Password পেয়ে যাবেন।
এবার আপনার মোবাইলে ম্যাসেজে পাওয়া ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে ফাইনাল এ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড করুন। যেখানে পেইড সিলমোহর থাকবে।
এজন্য হোম পেজে চলে আসুন। তারপর উপরের মেনুবার থেকে এ্যাপ্লিকেন্ট কপি বাটনে ক্লিক করুন। এ্যাপ্লিকেসন ভেরিফিকেসন করুন। এরপর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে পেইড কপিটি ডাউনলোড কররতে পারবেন। ধন্যবাদ।
বন্ধুরা, পোস্টটি থেকে উপকৃত হয়ে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত আমাদের www.mbtv24.com সাইটে ভিজিট করুন। ভালো থাকুন। খোদা হাফেজ।
এরকম বহু উপকারী ভিডিও টিউটোরিয়াল পেতে আমার ইউটিউব চ্যানেল সবসক্রাইব করুন।
বিজ্ঞপ্তি লিংকঃ ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫
ভিডিও টিউটোরিয়াল দেখুন।

