‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যে তেরখাদায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

Breaking News জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ

মোঃ রবিউল ইসলামঃ “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার তেরখাদায় যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে ‘জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬’ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আজ ১২ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহ্‌মিনা সুলতানা নীলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আলী বিশ্বাস এবং উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জুপি রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা ইউআরসি ইন্সপেক্টর মোঃ নাজিবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পুরবী রানী বালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শম্পা সাহা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, দলিত সংস্থার উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মনজুরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহ্‌মিনা সুলতানা নীলা।

 

মোঃ রবিউল ইসলাম

তেরখাদা, খুলনা।

তারিখঃ ১২/১০/২০২৬

মহিলাদের জন্য সরকারি ফ্রি প্রশিক্ষণ। থাকছে ভাতা ও অন্যান্য সুযোগ- সুবিধা

মহিলাদের জন্য সরকারি ফ্রি প্রশিক্ষণ। থাকছে ভাতা ও অন্যান্য সুযোগ- সুবিধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *