ডেস্ক রিপোর্টঃ সাধারণ মানুষের পকেটে আবারও টান! নতুন করে বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। লিটার প্রতি ৪ টাকা বাড়িয়ে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
- ১ লিটার বোতলজাত সয়াবিন: ১৯৯ টাকা (আগে ছিল ১৯৫ টাকা)
- ১ লিটার খোলা সয়াবিন: ১৮০ টাকা (আগে ছিল ১৭৬ টাকা)
- পাম তেল: দাম অপরিবর্তিত থাকছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এই ঘোষণা দেন। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে বেশ কিছুদিন ধরেই দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন রিফাইনারি মালিকরা। শেষ পর্যন্ত ট্যারিফ কমিশনের সবুজ সংকেত মেলায় সরকার এই সিদ্ধান্ত নিল।
অন্যদিকে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে তেলের বাজারের অস্থিরতায়। ভোক্তা অধিকার সংগঠন ‘ক্যাব’ অভিযোগ করেছে, বাজারে সিন্ডিকেটের কারণে আগে থেকেই নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় তেল বিক্রি হচ্ছিল। তারা এই দাম বৃদ্ধির প্রতিবাদে কঠোর তদারকির দাবি জানিয়েছে।
তেল ব্যবসায়ীদের সংগঠন জানিয়েছে, আজ থেকেই কার্যকর হচ্ছে এই নতুন দাম। অর্থাৎ এখন থেকে ১ লিটার বোতলজাত সয়াবিন কিনতে আপনার পকেট থেকে খরচ হবে ১৯৯ টাকা। যা আগে ছিল ১৯৫ টাকা।
দেশের বাজার পরিস্থিতি এবং নিত্যপণ্যের দামের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
mbtv24.com
তারিখঃ ২৯/০৪/২০২৬

