স্ট্যাফ রিপোর্টারঃ ১১ নভেম্বর বুধবার খুলনার তেরখাদা উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা করেছে স্থানীয় ভ্রাম্যমান আদালত।
সকাল ১০ টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক উপজেলা সদরের কাটেংগা বাজারে একটি অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরার দায়ে ১৩ জনকে ২ শত করে এবং ১ জন মটর সাইকেল আরোহী কে ৫শত টাকা জরিমানা করেন।ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন তেরখাদা থানার এসআই নাজমুল হুদা ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স।
mbtv24.com
তারিঃ: ১১/১১/২০২০ইং।

