সরকারি নর্থ খুলনা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

Breaking News জেলা সংবাদ শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ

নিজস্ব প্রতিবেদক, তেরখাদা, খুলনা : খুলনার তেরখাদায় অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি নর্থ খুলনা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইমামুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি  সিকদার অহিদুজ্জামান, শিক্ষক পরিষদের সেক্রেটারি  এস.এম. শফিউল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ শফিকুর রহমান।

অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন  সাধন কুমার সাহা, শেখ পিকুল হামিদ, শর্মিলা বিশ্বাস, অনির্বান রায়, মোঃ আব্দুল আলীম, শেখ রিয়াজ উদ্দিন, প্রসেনজিৎ মদ্দম প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক শেখ পিকুল হামিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ রবিউল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুরাইয়া আক্তার। এসময় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষক, কর্মচারী এবং বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাতিল হচ্ছে নিবন্ধন পরীক্ষা। আসছে নিবন্ধন ছাড়াই শিক্ষক হওয়ার সুযোগ

mbtv24.com

তারিখঃ ২৮/০৪/২০২৬ইং।

সূর্যমুখীর হলুদ সমারোহে বদলে গেছে তেরখাদার ভুতিয়ার বিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *