তেরখাদায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় অনুষ্ঠিত

Breaking News জাতীয় জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com: খুলনার তেরখাদায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২১ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান। এসময় উপস্থিত ছিলেন উপজলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা, এসআই অনুপ বিশ্বাস, সরকারি ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ও সিনিয়র শিক্ষক মাওলানা শারাফাত হোসেন, শম্পা সাহা, ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, সাংবাদিক এস.এম মফিজুল ইসলাম জুম্মান, সাংবাদিক মোল্যা সেলিম  আহমেদ স্থানীয় এনজিও প্রতিনিধি এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর ডিপিএম ও এ্যাসোসিয়েট অফিসার লিপি বিশ্বাসসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

তেরখাদা,খুলনা
তারিখঃ ২১/০১১/২০২২

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *