তেরখাদায় উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন

Breaking News সকল সংবাদ সংবাদ

mbtv24.com: তেরখাদায় বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেসনের উদ্যোগে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে পহেলা ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায়   উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেসনের প্রধান নির্বাহী কর্মকর্তা নারগিছ ফাতেমা জামিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। স্বাগত  বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রগ্রাম অর্গানাইজার কাজল মুন্সি। এই প্রকল্পে উপজেলার অনেক গরীব ও দুস্থ নারীদের কে ১৫ দিন ব্যাপী বিভিন্ন ট্রেডে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানা যায়।

তেরখাদা, খুলনা।

তারিখ: ০১/০২/২০২১ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *