খুলনায় চুইঝাল ও কাঁচা মরিচের বাজারে আগুন।চলে গেছে স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে

Breaking News জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com: খুলনায় কাঁচা মরিচ ও ঐতিহ্যবাহী চুইঝালের দাম হয়ে গিয়েছে আকাশছোঁয়া। চলে গেছে স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। বর্তমানে চুইঝালের কেজি ১২০০ থেকে ১৫০০ টাকা ও কাচা মরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে আদা,  রসুন,  জিরা, দেশি পেঁয়াজ, দারুচিনিসহ বিভিন্ন মসলার দাম বেশ কিছুদিন ধরে বাড়তে থাকলেও নতুন করে দাম বেড়েছে চুইঝাল ও কাঁচা মরিচের। সম্প্রতি খুলনাঞ্চলের চুইঝাল সারাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে। যার কারণে দিন দিন চাহিদার সাথে সাথে দামও বাড়ছে। প্রতিবারই কোরবানির ঈদের সময় চুইঝালের চাহিদা ও দাম বেড়ে যায় বলে জানান অনেক ক্রেতা ও বিক্রেতা। এদিকে কাঁচা মরিচের বাজারেও দামে নেই কোনো নিয়ন্ত্রণ। গত এক মাসের ব্যবধানে চার গুণ দাম বেড়ে যা বর্তমানে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।যার ফলে স্বল্প আয়ের মানুষের পড়েছেন চরম বিপাকে।ঈদ বাজার করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে মাছ, মাংষসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যেরও দাম বেড়েছে। সব মিলিয়ে স্বল্প আয়ের মানুষের অবস্থা এখন খুবই করুণ।

 

mbtv24.com

তারিখ: ২৮/০৬/২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *