ইউপি সচিব ও ইউডিসি উদ্যোক্তাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মত বিনিময়

সকল সংবাদ সংবাদ

খুলনার তেরখাদার ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১২ টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শ্রী বিষ্ণুপদ পাল উপজেলার ৬টি ইউনিয়নের সচিব ও উদ্যোক্তাদের সাথে তার নিজ কার্যালয়ে এক মত বিনিময় সভা করেন। অনুষ্ঠানে ইউপি সচিব ও উদ্যোক্তাবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ আরিফুজ্জামান, মোঃ জিয়ারাত হোসেন, আবুল কালাম আজাদ, রুহি দাস কুন্ড, নাসির উদ্দিন। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন কুমার বিশ্বাস, মোঃ রবিউল ইসলাম, সাথী বিশ্বাস, কাজী আশিকুজ্জামান, শাহানাজ পারভীন, সোহানুর রহমান পিটু, অমিতা গোলদার, রাজিব শেখ ও জসিম উদ্দিন।অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

 

মোঃ রবিউল ইসলাম

তেরখাদা, খুলনা।

তারিখঃ ১৮/০৭/২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *