mbtv24.com: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে খুলনার তেরখাদায় বাংলার কথা সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠণের তেরখাদা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সঞ্চালনা করেন তেরখাদা শাখার সাধারণ সম্পাদক ইসমোতারা বেবী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলার কথা সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক রবিউল ইসলাম, তেরখাদা শাখার সমন্বয়ক বশির আহমেদ বাবলু, দপ্তর সম্পাদক গাজী জাফর ইকবাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মোল্যা সেলিম হোসেন, সংগঠণের সদস্য মনিরুল ইসলাম, তামিম ইকবাল, মিজানুর রহমান, ইমরান হোসেন প্রমুখ। এসময় সংগঠণের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে কবিতা পাঠ করেন সংগঠনের কবি সাহিত্যিকবৃন্দ।
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১৬/১২/২০২৫

