তেরখাদায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত

Breaking News জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com: সারাদেশের ন্যায় খুলনার তেরখাদায়ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে রয়েছে- দিবসের শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্বে উপজেলা পুষ্পমাল্য অর্পনের পর সকাল ৯টায় ইখড়ি কাটেংগা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।

পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশ নেয়।  এরপর বীর মুক্তিযোদ্ধা বনাম উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে রশি টানা ও হাড়িভাংগা প্রতিযোগীতা এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের  সংবর্ধনা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,  বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃ্ন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি পালন উপলক্ষে বাংলার কথা সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে বিকেল ৪টায় আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *