বারাসাত ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রামপুলিশ এসকে রমজান আলী আর নেই

সকল সংবাদ সংবাদ

MBTV24.com: তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ এসকে রমজান আলী আর নেই। গত ০২ সেপ্টেম্বর ২০১৯ দিবাগত রাতে নিজ বাড়ি হাড়িখালী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। ০৩ সেপ্টেম্বর মঙ্গলবার হাড়িখালী নলামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আসরবাদ তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। তার জানাযায় স্থানীয় ধর্মপ্রাণ মুচ্ছলীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এদিকে এসকে রমজান আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃত্তি দিয়েছেন ২নং বারাসাত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রবিউল ইসলাম ও সাথী বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা যথাক্রমে কাজী আশিকুজ্জামান, মোঃ আরিফুল ইসলাম, শাহানাজ পারভীন, সুমন কুমার বিশ্বাস, রূপী মল্লিক, জসিম উদ্দিন, পারুল আক্তার, রাজিব শেখ, খাদিজা খাতুন, লস্কার সোহানুর রহমান পিটু ও অমিতা গোলদার প্রমুখ।

তেরখাদা, খুলনা।

তারিখ: ০৩/০৯/২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *