যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত থামাতে ছয় দফা শর্ত ঘোষণা করেছে তেহরান

Breaking News আন্তর্জাতিক সংবাদ

ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত থামাতে ছয় দফা শর্ত ঘোষণা করেছে তেহরান।

গত রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই শর্তগুলো পূরণ না হলে কোনো ধরনের সমঝোতা সম্ভব নয়। তিনি বলেন, ইরান আগে থেকেই পরিকল্পিত প্রতিরক্ষা কৌশল বাস্তবায়ন করছে এবং ‘কৌশলগত ধৈর্য’ বজায় রেখে সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

লেবাননের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা দাবি করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা এবং রাডার ব্যবস্থা ধ্বংস করার পর এখন ইসরায়েলের আকাশসীমায় ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে ইরান।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি ‘ঐতিহাসিক শিক্ষা’ না দেওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে—বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব এলেও তারা নিজেদের শর্ত থেকে একচুলও সরে আসবে না।

ইরানের পক্ষ থেকে উত্থাপিত ছয়টি প্রধান শর্তের মধ্যে :

প্রথমটি হলো ভবিষ্যতে যেন পুনরায় কোনো যুদ্ধ না বাধে সে বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রদান।

দ্বিতীয় শর্তে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সকল মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানানো হয়েছে।

তৃতীয়ত, যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

চতুর্থ শর্ত হিসেবে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে সব ধরনের যুদ্ধ ও সামরিক তৎপরতা বন্ধের কথা বলা হয়েছে।

পঞ্চম শর্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে একটি নতুন আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

সর্বশেষ ও ষষ্ঠ শর্তে ইরানবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হিসেবে বিবেচিত নির্দিষ্ট কিছু গণমাধ্যম ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা এবং তাদের ইরানের হাতে প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে।

ইরানের দাবি, এই শর্তগুলো দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।তবে বিশ্লেষকরা বলছেন,বিশেষ করে মার্কিন ঘাঁটি বন্ধ ও প্রত্যর্পণের মতো শর্ত বাস্তবায়ন করা যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও কঠিন হয়ে উঠেছে।

সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

 

mbtv24.com

তারিখ : ২৪-০৩-২০২৬

https://youtu.be/4qNUaKpEIeo

ভিডিও দেখতে নিচের ছবির উপর ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *