অতিরিক্ত আইজিপি হলেন তেরখাদার কৃতি সন্তান শেখ মোঃ মারুফ হাসান

সকল সংবাদ সংবাদ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন খুলনার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের কৃতি সন্তান শেখ মোঃ মারুফ  হাসান। গত ১৬ মে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে  এই তথ্য জানা যায়। তাঁকে মিরপুর পুলিশ স্টাফ কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি এবং সর্বশেষ নৌ পুলিশের উপ-মহাপরিদর্শক ( ডিআইজি ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। উল্লেখ্য গত ৬ মে কঙ্গোতে এক সড়ক দুর্ঘটনায় মারা যায় মিরপুর পুলিশ স্টাফ কলেজের  উপ-মহাপরিদর্শক রওশান আরা বেগম। ফলে তার পদটি খালি হয়।ঐ পদে স্থলাভিষিক্ত হন নৌ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ মোঃ মারুফ হাসান।

 

 

মোঃ রবিউল ইসলাম

তেরখাদা, খুলনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *