Desk Report : ইরান হুঁশিয়ারি দিয়েছে—যদি তার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়, তাহলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করা হবে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট Donald Trump হুমকি দিয়েছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হতে পারে। এর জবাবে রোববার IRGC পাল্টা হুঁশিয়ারি দিয়েছে।পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত হলে হরমুজ প্রণালী বন্ধ থাকবে যতক্ষণ না পুনর্নির্মাণ হয়।ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ খাতও হবে লক্ষ্যবস্তু।যেসব আঞ্চলিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের শেয়ার আছে, সেগুলো ধ্বংস করা হবে।গালফ অঞ্চলের দেশগুলোর বিদ্যুৎকেন্দ্রও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক হয়ে উঠেছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধাক্কা পড়তে পারে।
mbtv24.com
তারিখঃ ২৩-০৩-২০২৬ইং।

