সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তামিম

Breaking News খেলাধূলা খেলাধূলা জাতীয় সকল সংবাদ সংবাদ

mbtv24.com: আজ বৃহস্পতিবার (৬জুলাই ২০২৩) চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল বিদায় জানিয়ে দিলেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে। উল্লেখ্য গত বছরের ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন তিনি।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে দেশের হয়ে প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। তামিমের  ১৬ বছরের ক্যারিয়ার ছিলো সাফল্যে ভরপুর। সংবাদ সম্মেলনে তিনি নিজে যেমন কেঁদেছেন তেমনি তাঁর এই ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় কাঁদছেন বাংলাদেশসহ বিশ্বের লক্ষ কোটি ক্রিকেট প্রেমী মানুষ।

 

mbtv24.com

তারিখঃ ০৬-০৭-২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *