তেরখাদা গাঙচিল কন্ঠ পত্রিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

বিনোদন সংবাদ শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ সাহিত্য-সংস্কৃতি

MBTV24.Com: খুলনার তেরখাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ, তেরখাদা শাখার উদ্যোগে প্রকাশিত ‍“তেরখাদা গাঙচিল কন্ঠ” পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি  ২০১৯ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আবাম্মা কাবাব হোটেলে সম্পন্ন হয়েছে। গাঙচিল তেরখাদা শাখার সভাপতি কবিরত্ন ডাঃ সুধাংশু কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের পরিচালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি মোল্যা জাফর আহমেদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন গাঙচিল তেরখাদা শাখার প্রধান উপদেষ্টা শেখ নুরুল ইসলাম দিশারী, সাংস্কৃতিক কর্মী সাহাবুদ্দিন বদির, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ ছিফাত, সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স, সহকারী শিক্ষক ও গাঙচিল তেরখাদা শাখার সিনিয়র সদস্য লিপিকা পাত্র, সাহিত্য সম্পাদক ও তেরখাদা গাঙচিল কন্ঠ পত্রিকার সম্পাদক গাজী জাফর ইকবাল। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন মোঃ রনি মোল্যা, রাসেল বিশ্বাস, আবু সুফিয়ান, ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস প্রমুখ। একুশের গান পরিবেশন করেন তেরখাদা সংগীত একাডেমীর পরিচালক শিল্পী সামীম হাসান,লিপিকা পাত্র, সাদ্দাম হোসেন বাবু ও জ্যোতি প্রকাশ দত্ত। অনুষ্ঠানে পত্রিকার মোড়ক উন্মোচন ও সকল সদস্য এবং লেখকদের মাঝে পত্রিকার সৌজন্য কপি বিতরণ করেন গাঙচিল তেরখাদা শাখার সভাপতি ও অতিবিৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সেলিম আহমেদ, জাবেরুল্লাহ সারাফাত, মোঃ মনিরুজ্জামান খোকন, মনিরুজ্জামান মুন্না, মোঃ হেলাল উদ্দিন, রাকিব হোসেন, সাকিব হোসেন, ইসমাইল হোসেনসহ গাঙচিল তেরখাদা শাখার সকল লেখক-লেখিকা ও শিল্পীবৃন্দ।

 

মোঃ রবিউল ইসলাম

MBTV24.Com

তারিখঃ ২১/০২/২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *