ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত ও সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধসহ দিনে ২ ঘণ্টা লোডশেডিং হবে

Breaking News জাতীয় জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com: ডিজেলের দাম বেড়ে যাওয়ায় আপাতত দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত এবং সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার পরিকল্পনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৮ জুলাই সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বৈঠকে জ্বালানীর দাম বেড়ে যাওয়ায় বড় ধরনের অর্থনৈতিক সংকট এড়াতে ভার্চুয়ালি অফিস করা, এসি ব্যবহারে সংযমী হওয়া,অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনাসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া  হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের এই বৈঠকে।

উল্লেখ্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, বর্তমানে কয়লা থেকে ৭ দশমিক ৮৯ শতাংশ, গ্যাস থেকে ৫০ দশমিক ৮৪ শতাংশ, ফার্নেস অয়েল থেকে ২৮ শতাংশ এবং ডিজেল থেকে ৬ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জ্বালানি সাশ্রয় নীতির কারণে দিনে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে। আর এই ঘাটতি সমন্বয় করতে গ্রাহক পর্যায়ে দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং করতে হবে। কোথায় কখন লোডশেডিং হবে, তা জানিয়ে দেবে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলো। এলাকাভিত্তিক এই লোডশেডিং শুরু হবে আগামী মঙ্গলবার থেকেই।

 

mbtv24.com

তারিখ: ১৮/০৭/২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *