দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সরকার ‘৪৮টি জেলায় যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করবে। দেশের ৪৮টি জেলার বেকার যুবক ও যুব নারীরা অনলাইনে আবেদন করে এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণের তৃতীয় ব্যাচ পরিচালনা করছে ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, আর পুরো প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর। এ তথ্য জানিয়েছেন প্রকল্প পরিচালক মো. আ. হামিদ খান।
প্রকল্পের নাম: দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।
উদ্যোগী মন্ত্রণালয় : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বাস্তবায়নকারী সংস্থা : যুব উন্নয়ন অধিদপ্তর।
প্রকল্পের উদ্দেশ্য:
- কর্মপ্রত্যাশী যুবকদের জন্য ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান।
- ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা।
- ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন।
লক্ষ্যমাত্রা:
মোট ২৮,৮০০ জন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীর জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা।

প্রশিক্ষণের সময়কাল :
১. প্রশিক্ষণের সময়: ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। সপ্তাহে ৬ দিন, দৈনিক ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টা । (সকাল ৯টা – বিকাল ৫টা)।
২. প্রশিক্ষণের মেয়াদ: তিন মাস, প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস।
৩. প্রশিক্ষণের সময়: মোট ৬০০ ঘণ্টা ক্লাস।
মহিলা প্রশিক্ষণার্থী : প্রতি ব্যাচে ন্যূনতম ৩০% মহিলা প্রশিক্ষণার্থী থাকতে হবে।
প্রশিক্ষণের বিষয়:
(ক) কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (খ) ফ্রিল্যান্সিং (গ) বেসিক ইংলিশ (ঘ) ডিজিটাল মার্কেটিং (ঙ) সফটস্কিল ট্রেনিং (চ) স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ (ছ) গ্রাফিক্স ডিজাইন ও (জ) ভিডিও এডিটিং
অন্যান্য তথ্য
উল্লেখ্য, প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটার এর উপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ৩ মাস ব্যাপী সপ্তাহে ৬ দিন দৈনিক ৮ ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
১. এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর।
৩. কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীদের অনলাইনে আবেদন করতে হবে।
যে ৪৮ জেলার প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে:
ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া।
রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ।
খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া।
রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়।
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা।
সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার।
প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা
১. প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি দিতে হবে না।
২. প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন।
৩. প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন।
৪. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।
প্রশিক্ষণার্থী বাছাই ও দক্ষতা
১. যুব উন্নয়ন অধিদপ্তরের নিজ নিজ জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই ভর্তি করা হবে।
২. প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি বা কম্পিউটারে মৌলিক ধারণা ও ইংরেজিতে দক্ষতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অনলাইনে আবেদনের তথ্য
১. অনলাইনে আবেদনের লিংক
২. সফলভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে।
৩. বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।
৪. মেসেজের নির্দেশনা অনুসারে ‘প্রবেশপত্র ডাউনলোড’ করে প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।
৫. নির্ধারিত তারিখের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না।
ভর্তির বিস্তারিত তথ্য
১. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
২. বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষার তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।
৩. লিখিত পরীক্ষার স্থান ও সময়: এসএমএসের মাধ্যমে জানানো হবে।
৪. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫।
৫. লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা: ২৮ সেপ্টেম্বর ২০২৫, সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
৬. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, এসএমএসের মাধ্যমে জানানো হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

