সাংবাদিক এজিএম বাছিতুল হাবিব প্রিন্স স্মরনে উপজেলা প্রেসক্লাবের শোক সভা ও দোয়া মাহফিল

Breaking News জাতীয় জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com: তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এজিএম বাছিতুল হাবিব প্রিন্স স্মরনে উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ ও একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৫টায় তেরখাদা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সাংবাদিক নুর মোহাম্মদ সিফাত এর সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় এজিএম বাছিতুল হাবিব প্রিন্স স্মরণে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি মোল্যা সেলিম আহমেদ,  রাশেদুজ্জামান রাসেল, এম. বাবুল সরকার, আজিজুল হাকিম, রবিউল ইসলাম, ইকলাজ আলী, ডাঃ জাহেরুল ইমাম, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, মোঃ শাহীন, মোঃ মাসুদসহ ক্লাবের সাংবাদিকবৃন্দ। এসময় মাওলানা আব্বাস আলীসহ স্থাণীয় অনেক গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইখড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাবুবুর রহমান। শোক সভা ও দোয়া অনুষ্ঠান শেষে ক্লাবের সকল সদস্যবৃন্দ মরহুমের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া মরহুমের পারিবারিকভাবে শুক্রবার জুম্মাবাদ কাটেংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ও মরহুমের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গত ১৬ জুলাই সাংবাদিক এজিএম বাছিতুল হাবিব প্রিন্স হৃদরোগে আক্রান্ত হয়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে পূর্ব কাটেংগা কবরস্থানে সমাহিত করা হয়েছে।

 

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা, খুলনা।

তারিখঃ ১৮/০৭/২০২৫ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *