mbtv24.com: খুলনার তেরখাদায় বুধবার (২৬ নভেম্বর ২০২৫) উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছিল সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালী ও তারপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শিউলী মজুমদার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অমিত রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, পিআইও হানিফ শিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হাই, আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন ব্যাপারী, ফাইয়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান, সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শারাফাত হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাধ্যে শ্যাম ঘোষ, এসআই নুর আলম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, খামারীদের পক্ষ থেকে মোঃ মনিরুজ্জামান, মোঃ নান্নু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন খামারীবৃন্দ স্ব স্ব কৃষিপণ্য, কৃষি সরঞ্জামাদি, গৃহপালিত পশু – পাখি স্ব স্ব স্টলে প্রদর্শন করেন।
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা, খুলনা।
তারিখঃ ২৬/১১/২০২৫

