mbtv24.com: সারা দেশের ন্যায় তেরখাদায়ও ৯ ডিসেম্বর মঙ্গল বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও র্যালী পরবর্তী বেলা ১২টায় আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. সারোয়ার রাব্বী। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোঃ মনিরুল হক মন্ট, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলী মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, শিক্ষা অফিসার এমএম মতিয়ার রহমান, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, সাংবাদিক এসএম মফিজুল ইসলাম জুম্মান, শ্রেষ্ঠ অদম্য নারীদের পক্ষে কানিজ আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ চার জন অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা আইসিটি অফিসার লিডম পল বালা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধে শ্যাম ঘোষ, উপ সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলাম, কিশোরী কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার রবিউল ইসলামসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগে একই ভেন্যুতে সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. সারোয়ার রাব্বী ও সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন সাংবাদিক এসএম মফিজুল ইসলাম জুম্মান।
মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তারিখঃ ০৯/১২/২০২৫ইং।

