খুলনার তেরখাদায় জুলাই গণঅভ্যত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

Breaking News জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com: খুলনার তেরখাদায় (৫ আগষ্ট ২০২৫) বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে উপজেলা প্রশাসন মিলনায়তনে জুলাই গণঅভ্যত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোঃ নুরুন্নবী তুহিন, অফিসার ইনচার্জ মেহেদী হাসান, কৃষি অফিসার শিউলী মজুমদার, মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, সমাজ সেবা অফিসার মো: মনিরুজ্জামান, আইসিটি অফিসার লিডম পল বালা, সমবায় অফিসার মনিরুল ইসলামসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণঅভ্যত্থানে শহীদ আবু হানিফের পরিবারের পক্ষ থেকে তার চাচা কাসেদ শেখ ও কাদের শেখসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা।

এছাড়াও দিবস টি পালন উপলক্ষ্যে উপজেলা বিএনপি, জামায়েত ইসলামী ও তার সকল সহযোগী সংগঠণের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল পরিমাণ নেতা-কর্মী অংশ নেয়।

 

নূর মোহাম্মদ সিফাত

তেরখাদা, খুলনা।

তারিখ: ০৫/০৮/২০২৫ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *