তেরখাদায় ৪৮ তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উদযাপিত

সকল সংবাদ সংবাদ

MBTV24.Com:

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্যে ২ নভেম্বর ৪৮ তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ র‌্যালী ও আলোচনা সভার আয়াজন করে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি যাত্রা শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা ইউসিসি’র সভাপতি এসএম সালাউদ্দিন, ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, কষ্ণ মেনন রায়, কেএম আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক তানিয়া ইয়াসমিন তমাসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শংকর চন্দ্র বিশ্বাস।উপজেলার রেজিষ্ট্রেসন প্রাপ্ত ৮২ টি সমবায় সমিতির মধ্যে রাজস্ব খাতে সব চেয়ে বেশী সিডিএফ প্রদানকারী সমিতি কে  সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। সমিতি গুলো হলো- তেরখাদা ইউসিসি,বারাসাত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, আলোর সন্ধ্যানে, পাতলা আইপিএম, আরকে সঞ্চয় ও  ঋণ দান, স্বপ্ন সিড়ি ফাউন্ডেসন, শাপলা ক্ষুদ্র ব্যবসায়ী, মল্লিকপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *