২৪ বছর পর আফ্রিকায় ফিরছে আইসিসি বিশ্বকাপ।১২ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৭ বিশ্বকাপ।

Breaking News আন্তর্জাতিক সংবাদ খেলাধূলা খেলাধূলা সকল ভিডিও সকল সংবাদ সংবাদ

mbtv24.com : ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য ১২টি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত এক অনুষ্ঠানে যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার স্টেডিয়ামগুলোর নাম ঘোষণা করা হয়। টুর্নামেন্টের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’ (তিন দেশ, এক স্পন্দন)

দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকা মহাদেশে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। সর্বশেষ ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে এই আসরের আয়োজন করেছিল। এবার প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ের আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে নামিবিয়া।

প্রাথমিক সূচি অনুযায়ী, ২০২৭ সালের অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার আটটি শহর—জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, কেপটাউন, ডারবান, গেবেরহা, ব্লোমফন্টেইন, পার্ল ও কুগোম্পো সিটিতে ম্যাচ হবে। জিম্বাবুয়ের হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলসে অনুষ্ঠিত হবে কয়েকটি ম্যাচ। আর নামিবিয়ার উইন্ডহুকে হবে অন্তত তিনটি ম্যাচ।

AI, Deepfake ও মোবাইল ব্যাংকিং জালিয়াতি এবং স্মার্টফোন হ্যাকিং থেকে সুরক্ষার জন্য পড়ুন- “স্মার্টফোন সুরক্ষা ও সাইবার নিরাপত্তা” ইবুক

 ফাইনাল আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স অথবা কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামকে। ভিক্টোরিয়া ফলসের নতুন ১০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি এবার নতুন সংযোজন। চলতি বছরের শেষ নাগাদ এর নির্মাণকাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে এবং ২০২৭ সালের শুরুতে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বও দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার কয়েকটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।২০২৭ বিশ্বকাপে ১৪টি দল অংশ নেবে। নতুন ফরম্যাটে প্রথমে দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো লড়বে। এরপর অনুষ্ঠিত হবে ‘সুপার সেভেন’ পর্ব, যেখানে সেরা সাতটি দল জায়গা পাবে। সেখান থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে এবং বিজয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

গুগল নিয়ে এলো অ্যান্ড্রয়েড ১৭ ! যুক্ত হলো দুর্দান্ত অনেক ফিচার

mbtv24.com

তারিখ: ০১-০৮-২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *