তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় বন বিভাগের উদ্বোগ্যে ১৩ জুন শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
তেরখাদা উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারী কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদের ভিতরে বিভিন্ন বৃক্ষের চারা রোপন করে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা সুলতানা নীলা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনারী (ভূমি) এস. এম. নুরুন্নবী, উপজেলা কৃষি অফিসার শিউলী মজুমদার, মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, বন বিভাগের স্টাফ মোঃ শরিফুল ইসলাম, মোঃ ইমদাদুল হক নান্নু সহ স্থানীয় শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নুর মোহাম্মদ সিফাত
তেরখাদা, খুলনা।
তারিখ: ১৩/০৬/২০২৬ইং।

