মহিলাদের জন্য সরকারি ফ্রি প্রশিক্ষণ। থাকছে ভাতা ও অন্যান্য সুযোগ- সুবিধা

Breaking News জাতীয় জেলা সংবাদ শিক্ষা সংবাদ সকল ভিডিও সকল সংবাদ সংবাদ

mbtv24.com: বসে না থেকে শিখুন ফ্যাশন ডিজাইন ও ফুড প্রসেসিং সাথে মিলবে সরকারি সনদ ভাতা ও অন্যান্য সুযোগ- সুবিধা। বেকারত্ব দূর করতে ও নারীদের স্বাবলম্বী করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। খুলনার তেরখাদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে শুরু হতে যাচ্ছে তিন মাস মেয়াদী ফ্রি প্রশিক্ষণ কোর্স। উল্লেখ্য, এই প্রশিক্ষণ কার্যক্রম তেরখাদা উপজেলাসহ দেশের প্রতিটি উপজেলাতেই চলবে। ভর্তির জন্য স্ব স্ব উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করুন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘আইজিএ’ প্রকল্পের আওতায় তেরখাদায় নারীদের জন্য দুটি ট্রেডে প্রশিক্ষণার্থী ভর্তি করা হচ্ছে। ট্রেড দুটি হলো— ফ্যাশন ডিজাইন  এবং ফুড প্রসেসিং ও প্রিজারভেশন। প্রতিটি ট্রেডে ২০ জন করে মোট ৪০ জন নারী এই সুযোগ পাবেন। আপনাদের সুবিধার্থে নিচে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেওয়া হলোঃ

****************************************

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
তেরখাদা, খুলনা। 

স্মারক নং:  উমবিককা/তের/খুল/১৭                                                               তারিখঃ ৩১/০৩/২০২৬খ্রি.

 

“প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি”

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় ২০২৫ – ২০২৬ অর্থবছরে তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সে নিম্নোক্ত দুটি ট্রেডে ২০ জন করে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।

 

ক্রমিক নং ট্রেড কোর্সের নাম সংখ্যা আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়ার তারিখ সাক্ষাৎকার গ্রহনের সম্ভাব্য তারিখ ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ
০১ ফ্যাশন ডিজাইন ২০ জন ০১/০৪/২০২৬ খ্রি. হতে

২২/০৪/২০২৬ খ্রি. পর্যন্ত

২৬/০৪/২০২৬ খ্রি.

সকাল ১০.০০ ঘটিকা

০১/০৫/২০২৬ খ্রি:
০২ ফুড প্রসেসিং ও প্রিজারভেশন ২০ জন

 

শর্তাবলীঃ

০১. প্রার্থীকে নির্ধারিত ভর্তি ফরমে আগামী ০১/০৪/২০২৬ খ্রি. হতে ২২/০৪/২০২৬ খ্রি. তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফরম  www.dwa.terokhada.khulna.gov.bd ওয়েব সাইটের নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষার ফলাফল নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।

০২. প্রার্থীকে নূন্যতম ৮ম শ্রেণি পাশ হতে হবে। (জেএসসি/জেডিসি সনদপত্র থাকতে হবে)

০৩. প্রার্থীর বয়স ১৮-৪০ বছর হতে হবে।

০৪. প্রার্থীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। (জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য নয়)

০৫. ভূমিহীন/০.১৫ শতকের কম জমির মালিক/অতি সামান্য আয়/অনিয়মিত আয়/আর্থিকভাবে দুঃস্থ/বিধবা/তালাকপ্রাপ্তা (প্রমাণপত্র সংযুক্ত করতে হবে) / স্বামী পরিত্যাক্তা/স্বামীথেকে বিচ্ছিন্ন তবে তালাক প্রাপ্ত নয়/কর্মক্ষমতাহীন স্বামীর স্ত্রী অগ্রাধিকার পাবেন।

০৬. প্রার্থীকে প্রশিক্ষণ গ্রহনে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। কোনপ্রকার ছোঁয়াচে রোগ থাকলে, গর্ভবতী হলে বা যাদের সন্তানের বয়স ৪ বছরের কম এমন মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই ।

০৭. প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা হতে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে (ছুটির দিন ব্যতিত)। নির্বাচিত প্রার্থীকে অবশ্যই উক্ত সময়সূচি অনুযায়ী নিয়মিত ক্লাস করতে হবে।

০৮. ইতিপূর্বে আইজিএ প্রকল্প হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এমন নারীদের আবেদন করার প্রয়োজন নাই।

০৯. এই প্রশিক্ষণে শুধুমাত্র নারীরাই আবেদন করতে পারবেন।

১০. প্রশিক্ষনার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সনদপত্র প্রদান করা হবে।

১১. প্রশিক্ষনার্থীবৃন্দ সরকারের প্রাপ্যতা অনুযায়ী সুবিধাদী পাবেন।

 

আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজ সংযুক্ত করতে হবেঃ

০১. পাসপোর্ট আকারের ০৩ (তিন) কপি রঙ্গিন সত্যায়িত ছবি।

০২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ০২ (দুই) কপি ফটোকপি।

০৩.শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

০৪. নাগরিকত্ব সনদপত্র।

০৫. আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর নিজস্ব মোবাইল নাম্বার থাকতে হবে।

০৬. বিধবা/স্বামী পরিত্যাক্তা/তালাকপ্রাপ্ত/ভূমিহীন প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

 

স্বাক্ষরিত:
নাজমুল হক
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
তেরখাদা, খুলনা।

 

অনুলিপি সদয় জ্ঞাতার্থেঃ (জেষ্ঠ্যতার ভিত্তিতে নয়)
০১. প্রকল্প পরিচালক, উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্প (২য় পর্যায়), মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা ।
০২. উপজেলা নির্বাহী অফিসার, তেরখাদা, খুলনা।
০৩. উপপরিচালক, উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা।
০৪. উপজেলা সমাজসেবা কর্মকর্তা, তেরখাদা, খুলনা।
০৫. উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, তেরখাদা, খুলনা।
০৬. চেয়ারম্যান,--------------------- ইউনিয়ন পরিষদ, তেরখাদা, খুলনা।
০৭. সভাপতি/সম্পাদক, ---------------------প্রেসক্লাব, তেরখাদা, খুলনা।
০৮. অফিস কপি।

 

********************************************

ফরম ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করুন।

সাকুর্লার ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করুন।

********************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *