mbtv24.com : ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের লক্ষ্যে বিশেষজ্ঞ পরিষদের বৈঠক কীভাবে আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনায় বসেছে ইরানের নেতৃত্ব পরিষদ। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেতৃত্ব পরিষদের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসেনি এজেহি এবং ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি রেজা আরাফি।
তবে এই বৈঠক থেকে পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনও সময়সীমার কথা জানানো হয়নি।
mbtv24.com
তারিখঃ ০৬/০৩/২০২৬

