mbtv24.com: উত্তর খুলনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি নর্থ খুলনা কলেজে বুধবার (২৬ নভেম্বর ২০২৫) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বার্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় বন কর্মকর্তা শেখ এহিউল ইসলাম। কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে প্রতিযোগিতার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জি.এম শাহীনুর রহমান ও রবিউল ইসলাম রাজু।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক বিকাশ, মানসিক দৃঢ়তা ও সৃজনশীলতা বৃদ্ধি করে। দ্বিতীয় দিনে আরও বৈচিত্র্যময় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রতিভার ঝলক দেখাবে। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, অভিভাবক, সুশীল সমাজের সদস্যবৃন্দসহ স্থাণীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তেখাদা প্রতিনিধি
তেরখাদা, খুলনা।
তারিখঃ ২৬/১১/২০২৫

