রিফাত হাসান সীমান্ত,শেরপুর প্রতিনিধিঃ
অনলাইন পত্রিকা প্রিয় ডট কমের সাবেক সহ সম্পাদক এহসান রেজা ফাগুনের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তির দাবীতে শেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে আজ ২৫শে মে ২০১৯ শনিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সৃষ্টি হিউম্যান রাইটস, শেরপুর কলেজ ডিবেটিং ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে তরুণ সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য নিহত সাংবাদিক এহসান রেজা ফাগুন, শেরপুরে কর্মরত এনটিভির জেলা প্রতিনিধি কাকন রেজার বড় ছেলে। গত ২১মে অনলাইন পোর্টাল জাগোনিউজে নিয়োগ পরীক্ষা দিয়ে শেরপুরে ফেরার পথে ট্রেনে দুর্বৃত্তের হাতে নিহত হন তিনি। পরে জামালপুরে রেল লাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ
রিফাত হাসান সীমান্ত,
শেরপুর প্রতিনিধি
তারিখঃ ২৫/০৫/২০১৯ইং।

