৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ

Breaking News চাকরী জাতীয় শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com: গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। বিপুলসংখ্যক এ চাকরি প্রার্থীরা এখন ফলাফলের অপেক্ষায়।

তবে ঠিক কবে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে, তার চূড়ান্ত দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু পিএসসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী—আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই এ বিসিএসের প্রিলির ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।  ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

পিএসসি সূত্র জানিয়েছে, গত জুনে ছয়টি বিসিএসের রোডম্যাপ প্রকাশ করা হয়েছিল। সেখানে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯ সেপ্টেম্বর। রোডম্যাপ অনুযায়ী—নির্ধারিত তারিখে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন রোডম্যাপ মেনে ২৮ সেপ্টেম্বর-২০২৫ প্রিলির ফল প্রকাশ করতে চায় পিএসসি।

এদিকে, বিগত কয়েকটি সাধারণ বিসিএসের চেয়ে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র তুলনামূলক কঠিন হয়েছে বলে মনে করছেন অনেকেই। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেন এমন শিক্ষক ও চাকরি প্রার্থীরা বলছেন, এবার কাটমার্ক হতে পারে ১১০-১১৫ নম্বর। অর্থাৎ, ১১০ পেলে হয়তো সেই প্রার্থী লিখিত পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হতে পারেন।

 

mbtv24.com

তারিখ: ২২/০৯/২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *