আসসালামু আলাইকুম। আজকের পোস্টে আপনারা দেখবেন কিভাবে বাড়িতে বসে ঘরোয়া উপকরণ দিয়ে নিজ হাতেই সাবান তৈরী করবেন। আজ আমি বানাবো নিম সাবান। চলুন শুরু করা যাক।
আমাদের দরকার হবে:
১. শোপ বেইস। এটি ক্যামিক্যালের দোকানে বা অনলাইনেও পাওয়া যায়।
২. যেহেতু নিম সাবান বানাবো তাই নিমপাতা
৩. সম্ভব হলে একটা ভিটামিন ই ক্যাপসুল।
৪. ছাচ বা মোল্ড অথবা কাচের বাটি।
১. আমরা প্রথমে নিমপাতা সংগ্রহ করে ভালো করে ধুইয়ে নিব। তারপর সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিবো। ব্লেন্ডার না থাকলে পাটায়ও বেটে নিতে পারেন।
২. এবার এটাকে সেকে নিবো।
৩. একটা কড়াইয়ে কিছুটা পানি দিয়ে চুলাটি জালিয়ে পানি গরম করতে থাকুন।
৩. এরপর সোপ বেইস টুকরো টুকরো করে কেটে একটা টিন, দস্তা বা এ্যালুমিনিয়াম পাত্রে রাখুন নিব। প্লাস্টিক বা মেলামাইন বাদে যে কোনো পাত্র। ডিস বা বাটি টাইপের পাত্রে রেখে ঐ পাত্রটিকে কড়াইয়ের পানিতে রেখে জাল দিতে থাকুন এবং সোপ বেইস নাড়তে থাকুন।
৪. কিছুক্ষণের মধ্যে সোপ বেস গলে পানির মধ্যে হয়ে যাবে। তখন আগে থেকে ব্লেন্ড করে ও সেকে রাখা নিমপাতা বাটা এর সোপ বেসের মধ্যে ঢালুন। এবার কিছুক্ষণ নাড়তে থাকুন। ভালো করে মিশে গেলে চুলা থেকে নামিয়ে একটা ভিটামিন ই ক্যাপসুল এতে দিয়ে দিতে পারেন। তবে এটা আবশ্যিক নয়। না দিলেও হবে। তবে দিলে উপকার বেশি পাবেন।
৫. সোপবেইস গরম থাকতেই সোপ মোল্ড বা ছাচে তরল সোপ ঢেলে দিন। সাচ বা মোল্ড না থাকলে কাচের বা স্টিলের বাটিতে একটু তেল লাগিয়েও সেখানে ঢালতে পারেন। এবার এটাকে এভাবে রেখে দিন। কয়েক ঘন্টার মধ্যে এটা জমে শক্ত হয়ে যাবে। আমরা রাতে রেখে দিয়েছিলাম এবং সকালে বাটি থেকে আস্তে আস্তে তুলে ফেললাম। ব্যাস হয়ে গেলো প্রাকৃতিক উপাদানে তৈরী সাবান। এটি খুবই উপকারী সাবান।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
ভিডিওতে দেখতে নিচের ভিডিও দেখুন।

