তেরখাদায় এসইডিপি’প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Breaking News জাতীয় জেলা সংবাদ শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com: তেরখাদায় মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষাক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও ক্যাশ টাকা পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য টাকা স্ব স্ব শিক্ষার্থীর ব্যাংক একাউন্টে পূর্বেই কেন্দ্র থেকে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই-২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি)” কর্মসূচির উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইডিপি ঢাকার সহকারী অধ্যাপক ও গবেষণা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার এস.এম. সাইদুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, ইখড়ি কাটেংগা ফজলুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শারাফৎ হোসেন, এবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম হোসেন জমাদ্দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এ ধরনের সম্মাননা ও পুরস্কার শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে এবং তাদের মধ্যে পড়াশোনায় আগ্রহ সৃষ্টি হবে। একই সঙ্গে এটি শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এই পুরস্কার ও সংবর্ধনা প্রদান করায় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মোঃ রবিউল ইসলাম, mbtv24, তেরখাদা, খুলনা।

তারিখঃ ২৪/০৭/২০২৫

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *