টেস্টে নতুন ইতিহাস গড়া টাইগারদেরকে সংবর্ধনা দেবে সরকার

Breaking News খেলাধূলা খেলাধূলা জাতীয় সকল সংবাদ সংবাদ

mbtv24.com: বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে স্বাগতিক পাকিস্তানকে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে । উল্লেখ্য এর আগে তাদের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ জয়েরও রেকর্ড ছিল না টাইগারদের। ঐতিহাসিক এই মুহূর্তের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন জানিয়েছেন। পরে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার।

এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বিষয়টি জানানো হয়েছে, রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, ক্রিকেটের সব ফরম্যাটেই এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন।’

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজের ফেসবুকে এক পোস্টে অভিনন্দন জানিয়ে মাশরাফি লিখেছেন, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

এ নিয়ে বাংলাদেশ নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে এ নিয়ে চতুর্থবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল। বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুবার ও জিম্বাবুয়েকে একবার হোয়াইটওয়াশ করেছিল টেস্ট সিরিজে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ ব্যবধানে হারিয়ে দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। তারপর ২০১৪ সালে জিম্বাবুয়েকে ৩ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এরপর ২০১৮ সালে দেশের মাটিতে আবার ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে।

অন্যদিকে পাকিস্তান নিজেদের ইতিহাস দ্বিতীয়বার ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এর আগে ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।

 

mbtv24.com,

তারিখঃ ০৪/০৯/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *