৩ বিষয়ে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

Breaking News জাতীয় শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com: করোনা মহামারীর কারণে এ বছর বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপে ৩ টি নৈর্বাচিনক বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।২৬ জুলাই সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবশ্য এর আগে গত ১৫ জুলাই এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একই তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা নেওয়া হবে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা নেওয়া হবেনা।তবে জেএসসি ও এসএসসির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর যোগ করে ফল প্রকাশ করা হবে

১৫ জুলাই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেনআমরা সংক্ষিপ্ত পরিসরে ৩টি নৈর্বাচনিক বিষয়ে মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। সেটা সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে

 

mbtv24.com, তারিখঃ ২৬/০৭/২০২১ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *