গুগল নিয়ে এলো অ্যান্ড্রয়েড ১৭ ! যুক্ত হলো দুর্দান্ত অনেক ফিচার

Breaking News আইটি বিষয়ক তথ্য প্রযুক্তি মোবাইল সকল ভিডিও সকল সংবাদ সংবাদ

mbtv24.com: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য দারুণ খবর! স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও চমৎকার করতে গুগল অফিশিয়ালি উন্মোচন করল অ্যান্ড্রয়েড ১৭। বরাবরের মতোই গুগলের পিক্সেল ডিভাইসগুলো এই আপডেট সবার আগে পাচ্ছে, আর বাকি ফোনগুলোতে আসবে ধাপে ধাপে।

চলুন ঝটপট দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ১৭-এর সেরা ফিচারগুলো:

📱 . ‘বাবলমাল্টিটাস্কিং বাবল বার

এখন যেকোনো অ্যাপ আইকন চেপে ধরে রাখলেই তা ‘ফ্লোটিং বাবল’-এ পরিণত হবে। ফলে অন্য অ্যাপ ব্যবহারের পাশাপাশি স্ক্রিনেই ভাসমান উইন্ডোতে কাজ করা যাবে। গ্যালাক্সি ফোল্ড বা পিক্সেল ফোল্ডের মতো বড় স্ক্রিনের জন্য নিচে থাকবে একটি নির্দিষ্ট ‘বাবল বার’, যেখান থেকে এক ট্যাপেই অ্যাপগুলোর সাইজ ছোট-বড় বা ফুল স্ক্রিন করা যাবে।

🎮 . ফোল্ডএবল গেইমিং মোড

ফোল্ডএবল ফোনের জন্য থাকছে বিশেষ গেইমিং মোড। এতে স্ক্রিনটি ৫০/৫০ ভাগে ভাগ হয়ে যাবে—ওপরের অংশে গেইম চলবে আর নিচের অংশ কাজ করবে ভার্চুয়াল গেইমপ্যাড হিসেবে। এক্সটার্নাল কন্ট্রোলার ব্যবহারের জন্য থাকছে ‘নেটিভ কন্ট্রোলার রিম্যাপিং’ এবং ল্যাগহীন গেইমিংয়ের জন্য উন্নত র‍্যাম ম্যানেজমেন্ট।

🎥 . স্ক্রিন রিঅ্যাকশনস

টিকটক, ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য ঝটপট রিঅ্যাকশন ভিডিও বানাতে চান? গুগলের নতুন স্ক্রিন রেকর্ডিং টুলে সেলফি ক্যামেরা দিয়ে নিজের মুখের এক্সপ্রেশন রেকর্ড করার পাশাপাশি একই সাথে ফোনের স্ক্রিনও ক্যাপচার করা যাবে।

🛡️ . কড়া নিরাপত্তা ফাইন্ড হাব

  • স্মার্ট পারমিশন: এখন থেকে অ্যাপকে সার্বক্ষণিক লোকেশন বা পুরো কন্টাক্ট লিস্ট না দিয়ে, সাময়িক লোকেশন এবং নির্দিষ্ট কিছু কন্টাক্ট নম্বর শেয়ার করা যাবে।
  • ফাইন্ড হাব: ‘ফাইন্ড মাই ডিভাইস’-এর নতুন নাম হয়েছে ‘ফাইন্ড হাব’। ফোন হারালে দূর থেকেই বায়োমেট্রিক লক অ্যাক্টিভেট করা যাবে। ফলে চোর পাসকোড জানলেও ফোন আনলক করতে পারবে না।
  • অ্যান্টিথেফট: সন্দেহজনক অ্যাপ ব্লক করতে থাকছে শক্তিশালী ‘লাইভ থ্রেট ডিটেকশন’। পাশাপশি পরপর ভুল পিন দিলে অপেক্ষার সময় (Wait Time) আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

🧠 . জেমিনাই ইন্টেলিজেন্স পিক্সেল এক্সক্লুসিভ

আসছে গ্রীষ্মে প্রিমিয়াম ডিভাইসগুলোতে গুগলের পরিস্থিতি সচেতন এআই জেমিনাই ইন্টেলিজেন্স যুক্ত হতে যাচ্ছে, যা ব্যবহারকারীর হয়ে জটিল সব কাজ নিজে থেকেই করে দেবে। এছাড়া ইউরোপের নির্দিষ্ট কিছু দেশে পিক্সেল ১০ সিরিজের জন্য থাকছে কনভারসেশনাল এডিটিং এবং মিড-রেঞ্জ পিক্সেল ১০এ ফোনের জন্য থাকছে হুবহু গলার স্বর নকল করে অনুবাদ করার ভয়েস ট্রান্সলেট ফিচার।

 

মোঃ রবিউল ইসলাম

mbtv24.com

তারিখঃ ১৯-০৬-২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *