ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর! যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মুখে চরম পাল্টা জবাব দিল ইরান। তেহরানের দাবি—তারা মার্কিন বাহিনীর গর্ব, অত্যাধুনিক আরো একটি মার্কিন যুদ্ধ বিমান এফ-৩৫ স্টিলথ ফাইটার ভূপাতিত করেছে।
ইরানের রেভল্যুশনারি গার্ডস (IRGC) জানিয়েছে, আজ শুক্রবার তারা যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করেছে। এর মধ্যে একটি এফ-৩৫ বিমানকে মধ্য ইরানে এবং অন্য একটি বিমানকে পারস্য উপসাগরে ভূপাতিত করা হয়। ভূপাতিত এফ-৩৫ বিমানটি পুরোপুরি ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। এর পাইলট বেঁচে আছেন কি না, তা এখনও জানা যায়নি।
এছাড়া ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর আওতায় সংযুক্ত আরব আমিরাতে মার্কিন পাইলটদের একটি গোপন আস্তানা গুঁড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী।
ইরান বলছে, যুক্তরাষ্ট্র তাদের এই বিশাল ক্ষয়ক্ষতি লুকাতে এগুলোকে ‘দুর্ঘটনা’ বা ‘নিজেদের ভুল ফায়ার’ বলে প্রচার করছে। এমনকি সম্প্রতি নেভাদায় বিমান বিধ্বস্তের খবরটিও মূলত ইরানের হাতে বিমান হারানোর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন চরম উত্তেজনায়। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক হামলা চালাচ্ছে আইআরজিসি।
mbtv24.com
তারিখঃ ০৩-০৪-২০২৬খ্রি:

