বিনোদন ডেস্কঃ মুক্তির অপেক্ষায় আছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি। ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে অয়ন মুখার্জি পরিচালিত এবং রণবীর ও আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। এর আগে বলিউডের সর্বাধিক ব্যয়বহুল সিনেমা ছিল “ঠগস অব হিন্দুস্তান’। যার বাজেট ছিল ৩১০ কোটি রুপি।সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, পরিচালক অয়ন মুখার্জি ২০১৪ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ঘোষণা দেন। জোহর প্রযোজিত বিগ বাজেটের এই ছবিতে দেখা যাবে বলিউডের প্রথম সারির তারকাদের। ২০১৮ সালে ছবিটির শুটিং শুরু হয়। যা চলতি বছরের ২৯ মার্চ বেনারসে শেষ হয়। ছবিটির বাজেট ৪১০ কোটি রুপি।২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত বিগ বাজেটের এই ছবিটি।
mbtv24.com
তারিখ: ০৩/০৯/২০২২

