ইরানের মিনাবে স্কুলে বিমান হামলায় নিহত ১৬৮ : তদন্তে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ইঙ্গিত

Breaking News আন্তর্জাতিক সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com :  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সকালে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের শাজরা তাইয়িবা বালিকা বিদ্যালয়ে বিমান হামলার ঘটনায় মার্কিন বাহিনী জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন মার্কিন সামরিক তদন্তকারীরা। দুই মার্কিন কর্মকর্তার বরাতে তথ্য জানিয়েছে রয়টার্স তবে তদন্ত এখনো শেষ হয়নি এবং চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি বলে তারা জানিয়েছেন।

ইরানি কর্তৃপক্ষের দাবি, স্থানীয় সময় সকাল প্রায় ১০টা থেকে ১০টা ৪৫ মিনিটের মধ্যে হওয়া এই হামলায় ১৬৮ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এই ঘটনাই সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে।

ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েল কেউই দায় স্বীকার করেনি। ইসরায়েল জানিয়েছে, ওই এলাকায় কোনো অভিযান সম্পর্কে তারা জানে না। আর যুক্তরাষ্ট্র বলেছে, বিষয়টি তদন্তাধীন এবং তারা কখনো বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করে না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে ইঙ্গিত দিয়েছেন যে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারে, যদিও নতুন প্রমাণ মিললে অন্য পক্ষের সম্পৃক্ততার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। জানা গেছে, মিনাবের ওই স্কুলটির পাশে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)-এর একটি ঘাঁটি ছিল এবং আশপাশে একই সময়ে একাধিক হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে BBC Verify এছাড়া যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ওয়ারের ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশিত যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টার মানচিত্রেও মিনাবকে হামলার স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

তারিখঃ ০৬/০৩/২০২৬ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *