আমি বিএনপির নয়, তেরখাদা-দিঘলিয়া-রূপসার সকল মানুষের এমপি — আজিজুল বারী হেলাল

Breaking News জেলা সংবাদ রাজনীতি সকল সংবাদ সংবাদ

mbtv24.com: “আমি বিএনপির এমপি নই। আমি তেরখাদা, দিঘলিয়া ও রূপসায় বসবাসকারী সকল মানুষের এমপি।”  বুধবার বিকেলে ( ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ) খুলনার তেরখাদায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন- খুলনা-৪ আসনের নবনির্বাচিত সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

রমজান মাসের গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, “রমজান আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এ মাস আমাদের ধৈর্য্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা দেয়। কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমিদখল, স্ট্যান্ড দখল চলবেনা। রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ থেকে হিংসা- বিদ্বেষ দূর করে সাম্য ও ভ্রাতৃত্ববোধ গড়তে হবে।”

উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য যথাক্রমে শেখ আব্দুর রশীদ, আশরাফুল আলম নান্নু, মোঃ আনিসুর রহমান, আব্দুস সালাম মল্লিক, আরিফুর রহমান ও নাজমুস সাকিব পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের আহবায়ক মোঃ ইবাদুল হক রুবায়েদ, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফএম হাবিবুর রহমান সাবেক,সাধারণ সম্পাদক রবিউল হোসেন বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ আহমেদ নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, মিল্টন মুন্সি, আবুল হোসেন বাবু মোল্লা, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সি, শামীম আহাম্মেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী, সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, চৌধুরী আসাবুর রহমান, আমিনুর রহমান আমিন,  উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান ও সেক্রেটারি মু. নাহিদ হাসানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 এর আগে খুলনা ৪ আসনের সাংসদ জননেতা আজিজুল বারী হেলাল দুপুর ২টায় তেরখাদা উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপণ করেন। এরপর উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এরপর বিকেল সাড়ে ৩টায় তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলামের সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের খোঁজখবর নেন এবং সেবার মান পর্যবেক্ষণ করেন। জরুরি ওষুধ ও স্বাস্থ্য সরঞ্জামের ঘাটতির বিষয়টি জানানো হলে তিনি ব্যক্তিগত উদ্যোগে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের আশ্বাস দেন। পাশাপাশি হাসপাতালের জরাজীর্ণ অফিস কক্ষ পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে যা যা প্রয়োজন তা ব্যক্তিগতভাবে নিশ্চিত করবেন।

 

মোঃ রবিউল ইসলাম, তেরখাদা, খুলনা।

তারিখ : ২৫/০২/২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *