ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। কঠিন হুঁশিয়ারি দিল ইরান

Breaking News আন্তর্জাতিক সংবাদ

ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের পারদ এখন তুঙ্গে! কূটনৈতিক তৎপরতা চললেও থামছে না সংঘাত। এবার ইরানের ইয়াজদ শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম প্রক্রিয়াজাত কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনীর দাবি, ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই ‘অনন্য স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলার লক্ষ্যবস্তু ছিল ইয়াজদের ইউরেনিয়াম কেন্দ্র ছাড়াও বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, খোন্দাব ভারী পানি কেন্দ্র এবং খুজেস্তান ও ইস্পাহানের দুটি বড় ইস্পাত কারখানায় হামলা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান । সর্বশেষ যুদ্ধ সংবাদ।

ইরান নিশ্চিত করেছে যে পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হলেও কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি এবং হতাহতের ঘটনা ঘটেনি। তবে কোম শহরে ১৮ জন প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এই ধৃষ্টতার জন্য ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হবে। অন্যদিকে, আইআরজিসি কমান্ডার সতর্ক করেছেন যে এখন আর যুদ্ধ ‘চোখের বদলে চোখ’ হিসেবে সীমাবদ্ধ থাকবে না। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট কারখানার কর্মীদের দ্রুত এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন।

গত ২৮ দিনে ইরানে হামলায় নিহতের সংখ্যা ১,৯০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২০টিরও বেশি ঐতিহাসিক স্থাপনা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আলোচনার কথা বললেও, ইরান সেটিকে ‘একপেশে ও অন্যায্য’ বলে উড়িয়ে দিয়েছে। ইরান পাল্টা শর্ত হিসেবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ দাবি করেছে।

বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ চলতে পারবে হরমুজ প্রণালি দিয়ে। Breaking News ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানে এই অভিযান আর মাত্র কয়েক সপ্তাহ চলবে। এদিকে, ইরান হরমুজ প্রণালি দিয়ে শত্রুভাবাপন্ন দেশের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান, তুরস্ক ও মিশর মধ্যস্থতার চেষ্টা করলেও সমাধান এখনো সুদূরপরাহত।

mbtv24.com

তারিখঃ ২৮-০৩-২০২৬ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *