মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান । সর্বশেষ যুদ্ধ সংবাদ।

Breaking News আন্তর্জাতিক সংবাদ

ডেস্ক রিপোর্টঃ পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে ! মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ দাবি করেছে, ইরানের ভয়াবহ হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মার্কিন সেনারা এখন স্থায়ী ঘাঁটি ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। তবে এ বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুয়েতে। সেখানে পোর্ট শুয়াইবা, আলি আল সালেম এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। এমনকি কাতারে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের শক্তিশালী রাডার ব্যবস্থা এবং বাহরাইনে মার্কিন ফিফ্থ ফ্লিটের সদর দপ্তরেও সফল হামলা চালিয়েছে তেহরান।

ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, কোনো দেশ যদি আমেরিকাকে সাহায্য করে তবে তাদের রেহাই দেওয়া হবে না। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো প্রযুক্তি ওই মার্কিন ঘাঁটিগুলোতে ছিল না।

বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ চলতে পারবে হরমুজ প্রণালি দিয়ে। Breaking News ।

যদিও পেন্টাগন বরাবরের মতোই ক্ষয়ক্ষতির এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

এদিকে দমে নেই ওয়াশিংটনও। শুরু হয়েছে মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত চার সপ্তাহে তারা ইরানের প্রায় ৯ হাজার লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

পাকিস্তানে ইরান যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

অঞ্চলটিতে শক্তি বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় ৭ হাজার মেরিন ও প্যারাট্রুপার সেনা মোতায়েন করেছে। সাগরে অবস্থান নিয়েছে শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। এছাড়া দ্রুত অভিযানের জন্য তৈরি রাখা হয়েছে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের চৌকস বাহিনীকে।

mbtv24,com

তারিখঃ ২৭-০৩-২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *