mbtv24.com: নারায়নগঞ্জের চর সৈয়দপুরে আলামিন নগরের ব্রিজের কাছে শীতলক্ষ্যা নদীতে রবিবার (২০মার্চ ২০২২) দুপুরে মালবাহী জাহাজের ধাক্কায় এমএল আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে গেছে। চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ মারফত জানা যায়, একটি কার্গো জাহাজের সঙ্গে মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়। পরে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবি যায়। পরে ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা নির্দিষ্ট করে জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

mbtv24.com
তারিখঃ ২০-০৩-২০২২
সময় টিভির ভিডিও লিংকঃ

